মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি সেনাদের বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৭ মে) আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরায়েলবিরোধী একটি সমাবেশের প্রস্তুতিকালে সৌদি জঙ্গিবিমান দিয়ে হামলাটি চালায়। অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা খবরটি জানিয়েছে।
কুদস দিবসের র্যালিতে অংশ নেওয়ার জন্য জড়ো হওয়ার লোকজনের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে সূত্রটি বলছে, বিমান হামলার মধ্য দিয়ে সৌদি আরব তার ইসরায়েলি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
প্রতিবছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার কুদস দিবস পালিত হয়। ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের নেতা ইমাম খোমেনীর (রহ) রমজান মাসের শেষ শুক্রবারকে কুদস দিবস ঘোষণা করেন। তারপর থেকে সারাবিশ্বে মুসলমানের ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস মুক্ত করার লক্ষ্য নিয়ে কুদস দিবস পালন করেন।
উল্লেখ্য, এদিনে বিশ্বব্যাপী নানা ধরনের সভা-সমাবেশ, সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়ে থাকে।